
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৬ মে বিকেলে জেলা প্রশাসক হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। অনুষ্ঠানে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য, ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিয়ে ব্যপক আলোচনা হয়। সভায় ব্যবসায়ী, রাজনৈতিক, নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এর আগে ভুমি ব্যবস্থাপনা সমস্যা ও উত্তরণ প্রকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: শাহীনা আক্তার সঞ্চালনায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.