
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের সুলতানপুর থেকে অপহৃত এক তরুণীকে রাজনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে গ্রেফতার করা হয়।
পরিবার সূত্রে জানাযায়, ৯ ডিসেম্বর শহরের পূর্ব সুলতানপুরস্থ বাসা থেকে রুনি খানম (১৫) অপহৃত হয়। এ ঘটনার পর রুনি খানম এর মা রুলি আক্তার জেলী মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার ১৮ ডিসেম্বর রাতে রুনিকে রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকা থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ আল-আমিন নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল-আমিন (২২) টেংরাবাজার এলাকার আলকাছ মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, ৯ ডিসেম্বর মৌলভীবাজার শহরের পূর্ব সুলতানপুর থেকে রুনি নিখোঁজ হয়। পরে তরুনীর মা রুলি আক্তার মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ উদ্ধার করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.