
আব্দুর রব : এনসিসি ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে ২৮ মে বুধবার ছোটলেখা চা বাগানের অফিস কক্ষে চা শ্রমিকদের অংশগ্রহণে এক আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ছোটলেখা চা বাগানের ম্যানেজার শাকিল আলমের সভাপতিত্বে ও এনসিসি ব্যাংক বড়লেখা শাখার অপারেশন ম্যানেজার আমিনুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার জয়দীপ বিশ্বাস।
চা শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এ অনুষ্ঠানে আর্থিক স্বাক্ষরতা বিষয়ক নানা বিষয়ে, বিশেষ করে অসচ্ছল চা শ্রমিকদের সঞ্চয়ের অভ্যাস গড়ার উপর আলোকপাত করা হয়। এতে চা বাগানের অর্ধশতাধিক চা শ্রমিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.