
স্টাফ রিপোর্টার : মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩১ মে শনিবার বেলা ২ ঘটিকায় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শিমুলতলা বাজার সংলগ্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা কোরআন খতম ও এতিম ছাত্রদের মধ্য মধ্যাহ্ন ভোজ এর আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মামুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক চৌধুরী মামনুন।
উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লিটন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহীদ আহমেদ, মাহফুজুর রহমান মফিজ, আব্দুল কাইয়ুম, হোসাইন আহমদ, ছাদিক আহমদ, তরাজ আহমদ, সুমন আশ্চর্য সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.