
স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে (অনূর্ধ্ব-১৪) বালক-বালিকাদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার ২ জুন মৌলভীবাজার ক্রীড়া সংস্থার হল রুমে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মৌলভীবাজার ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাজহারুল মজিদ এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা অ্যাথলেটিক্স প্রশিক্ষক ফজলুল হক মনা। সাফল্যজনকভাবে উক্ত বালক-বালিকাদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণে (অনূর্ধ্ব-১৪) ২০২৫ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী, জেলা ক্রীড়া সংস্থার সৈয়দ সিপন আহমদ ও জেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.