
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার চাঁদনীঘাট, শহরের পশ্চিমবাজার ও কুসুমবাগ এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
২ জুন সোমবার অনুষ্ঠিত বাজার তদারকি অভিযান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেনের নির্দ্দেশনায় পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাভনী। অভিযানে ভোক্তাস্বার্থ বিরোধী কার্যকলাপের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না পাওয়া, অতিরিক্ত মূল্য আদায়, খাদ্যদ্রব্যে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, মাছি পাওয়াসহ বিভিন্ন অভিযোগে এই জরিমানা করা হয়। এসময় সদর মডেল থানার পুলিশের টিম অভিযানে সহযোগিতা করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাভনী জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট বা পণ্যের মূল্যবৃদ্ধি ও অপরিচ্ছন্ন পরিবেশে রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.