
স্টাফ রিপোর্টার : আগামী ৭ জুন পবিত্র ঈদ-উল-আযহা সারা দেশের ন্যায় মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে। হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহা এর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ওই জামাতে ইমামতি করবেন হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব, বরুণা, সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন মাওলানা মকবুল হোসাইন খান, খতিব, উত্তর কলিমাবাদ জামে মসজিদ।
দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০টা মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন শেখ মোহাম্মদ আব্দুল হক, খতিব, বায়তুল আমান জামে মসজিদ ও প্রিন্সিপাল, মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন মাওলানা মুজাম্মেল হক মাহিরী, ইমাম,শান্তিবাগ জামে মসজিদ।
তৃতীয় জামাত সকাল ৮টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা মোঃ শফিউল আলম সোহেল, ইমাম, পশ্চিমবাজার জামে মসজিদ। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন হযরত মাওঃ ক্বারী মোঃ মুহাররম আলী, ইমাম ও খতিব কাজিরগাঁও জামে মসজিদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.