
স্টাফ রিপোর্টার : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান সংকট শেষ হওয়া দরকার। একটি অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাংখা, কারণ তিনবার পরপর দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। জাতি যেনতেন নির্বাচন চায় না।
তিনি সুষ্ট নির্বাচনের জন্য চারটি কথা বলেছেন, সংস্কার, বিচার দৃশ্যমান, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সমতল মাঠ তৈরী করতে হবে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা কোন সহযোগীতা চাইলে দলের পক্ষে সহযোগীতার আশ^াস দেন।
শনিবার ৭ জানুয়ারি কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে নিজ এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামীর কুলাউড়ার উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি আরও বলেন এই জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে, তারা হলেন আলিম-উলামা। আমি তাদের গভীর শ্রদ্ধা করি। আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে টিকে আছে। আমরা তা মেনে নেবো না। কেউ আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে।
দেশে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনের আহবান জানিয়ে তিনি বলেন, অতীতে অনেকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছে। সেই ভুল আর করতে দেওয়া যাবে না। মানুষের চাওয়া হলো সমাজের পরিবর্তন। তাই সব ইসলামী শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। তবে শয়তানি বিভেদ সৃষ্টির প্রচেষ্টা থেকেও সতর্ক থাকতে হবে।
উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি আব্দুল কুদ্দুস, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সাবেক ছাত্রনেতা শেলুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি মো. নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি আতিকুর রহমান তারেক, প্রভাষক জহিরুল ইসলাম সরকার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.