
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় মরহুম মনিরুল হক স্মৃতি পরিষদের এক আলোচনা সভা ১৬ ডিসেম্বর শুক্রবার কুলাউড়া ছামী ইয়ামি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মরহুম মনিরুল হক স্মৃতি পরিষদের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক নীল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ নেছার আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখারুজ্জামান,পূর্ব বিহালা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা সাদ উদ্দিন সাদ,্ উত্তরবাজার সুরুচী ডিপার্টমেন্টাল ষ্টোর এর সত্বাধীকারী জুনেদ আহমদ, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল আওয়াল প্রমূখ। সভায় প্রধান অতিথি মরহুমের ছেলে দুবাই প্রবাসী মোহাম্মদ মুমিনুল ইসলামকে পরিষদের বোর্ড কমিটির চেয়ারম্যান নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষণা করেন। কার্যকারী কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদ, সহ-সভাপতি হেলাল আহমদ, জুবের আহমদ,মিজান আহমদ, সিনিয়র সহÑসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহÑসম্পাদক জাহেদ খান, অনিক খান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন দুলু, প্রচার সম্পাদক জাবেদুর রহমান,দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান পাবেল, কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম পায়েল, ক্রীড়া সম্পাদক মজির আহমদ,সমাজকল্যাণ সম্পাদক নাহিদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কামরান আহমদ, সহÑসাংস্কৃতিক সম্পাদক মেহেদি আলম লিমন সহ অন্যান্যরা প্রমুখ। উল্লেখ্য, মরহুম মনিরুল হক কুলাউড়া উত্তরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুহেল ভেরাইটিজ ষ্টোর এর সত্বাধীকারী মোহাম্মদ সুহেল আহমদের পিতা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.