
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ১৩ জুন সকালে তাদের পুশইন করা হয়।
যাদের পুশইন করা হয়েছে তাদের মধ্যে ৪ জন পুরুষ ৩ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে। আটককৃতদের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের হাতে এই মুহূর্তে কোন কাগজ না থাকায় যাচাই বাচাই করতে একটু সময় লাগছে বলে জানিয়েছে ৫২ বিজিবি। এ নিয়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৩৪৯ জনকে পুশইন করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য যাচাই বাছাই করে তাদেরকে থানায় হস্তান্তর করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.