
স্টাফ রিপোর্টার : শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন থাস্ট ফর নলেজ (টিএফকে) এর উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বৃহস্পতিবার রাতে সংগঠনের মৌলভীবাজারস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
টিএফকে এর সম্মানিত সভাপতি বকশী মিসবাহ উর রহমান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বকশী মিসবাহ উর রহমান। সারগর্ভ বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, জয়েন্ট সেক্রেটারি শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, রাজনগর আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ও জয়েন্ট সেক্রেটারি মোঃ জাবিদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সুহেল কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সরকার জুনেদ, মাওলানা মোঃ আব্দুর রকিব, এবং ঞঋক সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন প্রমুখ।
বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মৌসুমি ফলের সমন্বয়ে এক ফলভোজের আয়োজন করা হয় এবং সেই আনন্দঘন পরিবেশে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.