
স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে বাংলাদেশ আওয়ামী নবীন লীগ মৌলভীবাজার জেলা শাখা।
১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টায় মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে নবীনলীগের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নবীন লীগ মৌলভীবাজার জেলা সভাপতি বিজয় সাহা, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শিমুল, যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান লিঠন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.