
স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার কৌলা রেল ক্রসিং এর পাশে উপবন ট্রেনে কাটা পড়ে নৃপেন্দ্র মল্লিক (৬৫) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ১৪ জুন দিবাগত রাতের পর যে কোনো সময় এ ঘটনাটি ঘটে। নৃপেন্দ্র মল্লিক কুলাউড়া উপজেলার কৌলা গ্রামের বাসিন্দা।
কুলাউড়া উপজেলার ষ্টেশন মাষ্টার, রোমান আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে যে কোন এক সময় ট্রেনে কাটা পড়ে নৃপেন্দ্রের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয় এলাকাবাসী তার মৃতদেহ রেললাইনে দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেন পরে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে উপবন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এটা হত্যা না আত্নহত্যা ময়না তদন্তের পর জানাযাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.