
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ জুন সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম,কে এইচ জাহাঙ্গীর হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনের সঞ্চালনায় সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সব শেষে ২০২৫ সালের মে মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সফলভাবে নেতৃত্ব দানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.