
আব্দুর রব : হাকালুকি হওরের বড়লেখা উপজেলা অংশের মৎস্য সম্পদ রক্ষায় ১৬ জুন সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৬ হাজার মিটার রিং জাল, চায়না ম্যাজিক জাল জব্দ করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউএনও তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজাল ও থানার পুলিশ সদস্যরা।
ইউএনও তাহমিনা আক্তার জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে হাকালুকি হাওরে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.