
শাহরিয়ার খান সাকিব : মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ও মনুমুখ ইউনিয়নের মনু ও কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, ম্যাজিক জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার ১৮ জুন দুপুরে মনু ও কুশিয়ারা নদীতে হাওর অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ১২ টি ম্যাজিক, চায়না দুয়ারী জাল ও ১ হাজার ৫শত মিটার দৈর্ঘ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.