
স্টাফ রিপোর্টার : তিন দিনের ব্যক্তিগত সফরে মৌলভীবাজারের বড়লেখায় অবস্থান করছেন অর্ন্তবর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্ঠা শেখ বশির উদ্দিন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, ১৯ জুন বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পারাবত ট্রেনযোগে তিনি বড়লেখার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর ১২টায় কুলাউড়া জংশন স্ট্রেশন পৌঁছে যাত্রাবিরতি শেষে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে বড়লেখায় আকিজ গ্রুপের মালিকানাধীন বাহাদুরপুর চা বাগানের উদ্দেশ্যে রওয়ানা দেন। সোয়া ১টায় তিনি চা বাগানের চেয়ারম্যান বাংলোয় পৌঁছেন। শনিবার বিকেল পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে সেখানে তিনি অবস্থান করবেন এবং বিকেল সাড়ে ৪টায় কুলাউড়া জংশন স্ট্রেশন থেকে পারাবত ট্রেনযোগে ঢাকায় ফিরবেন। সফরসঙ্গী ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্ঠা শেখ বশির উদ্দিন বড়লেখায় বাহাদুরপুর চা বাগানে অবস্থানকালে সেখানে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করতে পারেন।
বড়লেখা ইউএনও তাহমিনা আক্তার বলেন, উপদেষ্টা মহোদয়ের বড়লেখায় কোনো সরকারি প্রোগ্রাম নেই। ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতবার দুপুর থেকে শনিবার বিকেল পর্যন্ত বড়লেখায় অবস্থান করছেন। উনার সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.