
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউনিয়নের টিলাবাজার এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম।
লুৎফুর রহমান আজমলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোস্তফা মিয়া, আব্দুল খালিক, আদেল, দিপেন, নজরুল, ইসমাইল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী, কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমেদ, আব্দুর রহমান রুবেল ভূইয়া, সিপার আহমেদ, খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ঈদ পুনর্মিলনী সভায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একতা সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.