
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জনের এক বছর ও ২ জনের তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার ২১ জুন সকাল ১১ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি হাইস্কুলের সামনে অবৈধভাবে বালু উত্তোলন ও স্টকিং এর অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এডেল জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দীন।
দন্ড প্রাপ্তরা হলেন, মো: আলী হোসেন (৪০), পিতা- সুন্দর আলী, শরিয়তপুর, ধর্মপাশা, সুনামগঞ্জ ও সোহাগ (১৯), পিতা- হানু মিয়া, শরিয়তপুর, ধর্মপাশা, সুনামগঞ্জ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আব্দুল আহাদ, পিতা- আব্দুল গণি, গ্রাম-আজমনি, কামালপুর, মৌলভীবাজার সদর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, স্তুপকৃত বালু জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.