
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমি আয়োজনে কবি রবিন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার ২১ জুন বিকালে মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মণিপুরি ললিতকলা একাডেমির উপপরিচালক (অতি: দায়িত্ব ) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি জনাব ইসরাইল হোসেন, সম্মানিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ, বিশেষ অতিথিবৃন্দরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো: মাহফুজুল কবির, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, কবি মায়া ওয়াহেদ। এছাড়াও বক্তব্য রাখেন কবি পুলক কান্তি ধর, একাডেমির নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা প্রমুখ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি শিল্পী ড. প্রিয়াংকা গোপ সংগীত পরিবেশেন করেন ও সংগীত বিভাগের প্রশিক্ষক সুতপা সিনহার ও নাট্যনির্দেশক শুভাশিষ সিনহার নির্দেশনায় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.