
স্টাফ রিপোর্টার : বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মানবিক কার্যক্রম গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখায় যুগান্তর ও জালালাবাদের উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব-কে সম্মাননা দিয়েছে মানবিক উন্নয়ন সং¯’া পদক্ষেপ।
২৮ জুন শনিবার বিকেলে হাকালুকি উ”চ বিদ্যালয়ে সং¯’ার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়কারি শ্রীনন্দন বর্মনের সভাপতিত্বে ও শিক্ষিকা সুতপা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (সংবর্ধিত) সাংবাদিক আব্দুর রব, ডা. নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সহকারি শিক্ষক স্বপন গোলদার, ইউপি সদস্য এনামুল হক, সমাজসেবক নুরুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.