
স্টাফ রিপোর্টার : জীবনমান সচল রাখতে এ তীব্র গরমের মধ্যেও কাঠ ফাঁটা রোধে চলতি এইচএসসি পরীক্ষা মৌলভীবাজার সরকারি কলেজে চলছে। প্রচণ্ড তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার ৩ জুলাই দুপুর ১ ঘটিকার সময় মৌলভীবাজার সরকারী কলেজের সামনে টিম মুগ্ধের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, খাবার স্যালাইন এবং মাস্ক বিতরণ করা হয়। কলেজে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আসা কেন্দ্রের সামনে অপেক্ষা করা অভিভাবকদের স্বস্তি দিতে তাদের মাঝেও পানির বোতল ও খাবার স্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহযোগিতায় ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিম মুগ্ধ।
উপস্থিত ছিলেন, টিমের সদস্য কামরুল ইসলাম, রুহুল আমিন, হুসাইন আহমদ, রেদুয়ান আহমদ, নাইম আহমদ, ফুরকান নাছরুল্লাহ, রায়হান আহমদসহ টিম মুগ্ধের আরও সদস্যরা।
টিম মুগ্ধের সদস্যরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে টিম মুগ্ধ সবসময় ইতিবাচক ও মানবিক ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.