
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ জুয়েল মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার ৪ জুলাই বিকেলে শ্রীমঙ্গল উপজেলার হগলিয়া এলাকার (পুরাতন গাজীপুর বাসস্ট্যান্ড) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তির নাম মো: জুয়েল মিয়া (২২), পিতা বাবুল মিয়া, সাং-হুগলিয়া (টিলাগাঁও), থানা- শ্রীমঙ্গল।
অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ বোতল (রয়েল গ্রিন) মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার, যার সর্বমোট পরিমাণ ৭.৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ২৪ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.