
কুলাউড়া অফিস॥ কুলাউড়া পিডিবি’র পাওয়ার গ্রীডে ২০ ডিসেম্বর মঙ্গলবার রাতে সংঘটিত এক ভয়াবহ বিস্ফোরনে কুলাউড়াসহ ৪ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সাময়িক বিঘিœত হওয়ার ২ ঘন্টা পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপিত করা হয়।
জানা যায়, কুলাউড়া পিডিবি’র পাওয়ার গ্রীডে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় আকস্মিকভাবে সংঘটিত এক ভয়াবহ বিস্ফোরনে গ্রীডের পি,টি আগুনে পুড়ে গেলে কুলাউড়া, কমলগঞ্জ, জুড়ী ও বড়লেখাসহ ৪ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পেছে আগুন নেভানোর পর গ্রীড প্রকৌশলীরা দ্রুত মেরামত কাজ শুরু করে পুড়ে যাওয়া যন্ত্রাংশ অপসারন করে নুতন আরেকটি পি,টি পুনঃস্থাপন করে। পরে ২ ঘন্টা পর রাত ১২ টায় ৪ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে সক্ষম হওয়ায় সৃষ্ট সাময়িক ভোগান্তির অবসান ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.