
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে পাচঁগাও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার সকাল ১১ টার সময় পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
ইউপি চেয়ারম্যান শামসুন নুর আহমদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. জাহেদা আহমদ, পিকেএসএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আছকির খান, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ। পরে পিকেএসএফ এর সহায়তায় হীড বাংলাদেশের বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ওই ইউনিয়নের ১০০ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল, চাদর, ছাতা, ওয়াকিং স্টিক, কমেট চেয়ার ও বয়ষ্কভাতা বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.