
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস এর দেশ ব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল ও সমাবেশ পান করে।
মৌলভীবাজার-পৌর শাখার উদ্যোগে শাখা সভাপতি মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে ১৮ জুলাই শুক্রবার শহরের পশ্চিম বাজার জামে মসজিদ থেকে শাখার দায়িত্বশীল মাওঃ মুফতী আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্ট গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয় সমাপ্ত হয়।
উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাওঃ হিফজুর রহমান হেলাল রাজনগরী মৌলভীবাজার সদর থান সভাপতি মাওলানা ইসমাইল আলী, সদর সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন রাজনগর উপজেলা সহ-সভাপতি লোকমান আহমদ, খেলাফত নেতা মাওঃ আশিকুর রহমান, মাওঃ আব্দুল হান্নান হানাফি, এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম, সংগঠন সম্পাদক মোল্লা ইয়াকুব বিন বশির প্রমুখ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.