
আব্দুর রব : বড়লেখা পৌর ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও একই অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৮০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বড়লেখা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফ্রাান্স প্রবাসী ফয়েজ আহমদ ও সাবেক পৌর আহ্বায়ক জাবের আহমদ তারেকের সার্বিক সহযোগিতায় পৌরশহরের জেলা পরিষদ মিলনায়তনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে, সদস্য সচিব রাসেল আহমদ এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সামসুল হাসান, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহেদুজ্জামান রাফসান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি জাবের আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক ওয়াহিদ, ছাত্রনেতা তারেক আহমদ, হিমেল আহমদ ও আফজল আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.