
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
মঙ্গলবার ২৯ জুলাই দুপুরে কলেজের হল রুমে এক সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে কলেজের শিক্ষার্থীরা তাদের অসাধারণ ফলাফল অর্জনের জন্য সম্মানিত হন।
শিক্ষক পরিষদের সম্পাদক জুলফিকার মো: আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হািসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনছুর আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর মো: রফি উদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো: শরিফুল রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল মালিক, অভিভাবক আব্দুর রউফ, এড. জাহিদুল ইসলাম কচি।
এসময়ে উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের সকল শিক্ষকগণ। শিক্ষার্থী সংবর্ধনা যা শিক্ষার্থীদের মধ্যে মনোবল বৃদ্ধি এবং উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে সহায়ক হিসেবে কাজ করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.