
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার ২৯ জুলাই বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময় একটি এয়ারগান প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করা হয়।
সংঘর্ষ তীব্র হলে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি.এম হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১২ জন আহত হন এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। যৌথ বাহিনীর তল্লাশিতে সংঘর্ষে ব্যবহৃত ১টি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজার সেনা ক্যাম্প কর্তৃক অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.