
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার এসআই মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম ও এএসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির সুজাউল গ্রামের ওয়াতির আলীর ছেলে জিআর-১৫০/১৫ মামলার আসামি আব্দুল মালিক (৪৭), সদর ইউনিয়ানের ডিমাই গ্রামের বাসিন্দা মৃত মজিত আলীর ছেলে জিআর-১২৫/১৬ মামলার আসামি জালাল উদ্দিন দলাই (৫৫), জালাল উদ্দিন দলাইর ছেলে কাওছার আহমদ (২৫) ও স্ত্রী পাতই বিবি (৪০) এবং জিআর-১০৫/১৫ মামলার আসামি মহদিকোনা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে জহির আহমদ।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান আদালতের পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.