
এইচ ডি রুবেল : কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের বয়স আনুমানিক ১৩ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ৩ আগস্ট সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, কিশোরটির ডান হাত পক্ষাঘাতগ্রস্ত ছিল এবং মরদেহ উদ্ধারের সময় তার পরনের প্যান্ট খোলা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, সে ডোবার পাশে মলত্যাগ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখনও তার পরিচয় শনাক্ত হয়নি। শনাক্তকরণে পুলিশ কাজ করছে। এছাড়াও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.