
স্টাফ রিপোর্টার : যথাযেগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থনের বর্ষপূর্তি মৌলভীবাজাররে পালিত হয়েছে।
মঙ্গলবার ৫ আগস্ট সকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিতব্য শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন দপ্তরের লোকজন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শামসুল ইসলাম। শহীদ বেদিতে ফুল দিতে মানুষের ঢল নামে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে রয়েছে বিজয়ের কনসার্টসহ নানা আয়োজন। এছাড়াও বিভিন্ন মসজিদ ও মন্ধিরে নিহতদের স্মরনে মোনাজাত ও প্রার্থনা ব্যবস্থা করা হয়েছে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.