
স্টাফ রিপোর্টার : ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র্যালী করেছে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখা।
মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড় থেকে র্যালীটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মহসিন আহমদের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন ও শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ।
সমাবেশে ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ বলেন, যদি এদেশের ছাত্রসমাজ জেগে থাকে তাহলে যতই ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে চিপায় চাপায় ঘুরাফেরার চেষ্টা করুক, কখনই তারা দিনের আলোতে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এই জাতির ছাত্রসমাজকে বলতে চাই। সত্যিকারের ভাগ্য পরিবর্তন করতে হয়, সত্যিকার অর্থে যদি এই জাতির দুঃখ মোচন করতে হয়, তাহলে ছাত্রসমাজই পারবে। জুলাই হয়ে ছিলো মজলুমদের দ্বারা সংগঠিত একটা সফল গণঅভ্যুত্থান। যেটা জালিমের প্রাসসাদকে কাপিয়ে দিয়েছিলো। আমরা আর কোনো জালিম দেখতে চাই না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা চাই জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার ঘোষণা পত্র হতে হবে। শেখ হাসিনার লীগের ও তার জাতিগোষ্ঠীর আধিপত্য আমরা মেনে নিবো না। আজকে ফ্যাসিবাদের দোষররা বুক ফুলিয়ে হাটছে আর আমার শহীদ ভাইয়েরা কবরে শুয়ে আছে, আমরা তা হতে দিতে পারি না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.