
স্টাফ রিপোর্টার : জনস্মুখে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিন খুনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে চৌমোহনা চত্বরে সর্বস্থরের সাংবাদিকসহ নানা পেশার মানুষের অংশ গ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ৯ আগষ্ট শনিবার দুপুরে।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ) ও চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি) এর যৌত্র সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌর বিএনপি আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার এনসিপি যুগ্ন সমন্ময়কারী এহসান জাকারিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মঈনুল হক (সংবাদ সারাদেশ) প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মো: জাফর ইকবাল, মো: আব্দুল্লাহ (পাতাকুড়ি দেশ), মনজু বিজয় চৌধুরী (দৈনিক জনবানী), রিপন আহমদ-১ (দৈনিক আলোকিত বাংলাদেশ), রিপন আহমদ-২ (বাংলাদেশ সমাচার), রিপন আহমদ-৩ (চ্যানেল এস), আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), বিকাশ দাশ (মোহনা টিভি), খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), বিজয় সাহা (দৈনিক একুশের সংবাদ), জাহেদুল ইসলাম পাপ্পু, (কুলাউড়ার ডাক), নাসরিন প্রিয়া (সম্পাদক এনআর মিডিয়া) শাহ মো: ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), জুয়েল আহমদ (জে.আর.মিডিয়া), শায়েক আহমদ (দৈনিক ঘোষনা), মহসিন আহমদ (গণমুক্তি), এমরান হোসেন (দৈনিক সংবাদ প্রতিদিন), সাংবাদিক সাকিব আহমদ, সাদিকুর রহমান সাব্বির ( র্দুণীতি তালাশ নিউজ টিভি), জুনেদ আহমদ (সিলেটি চ্যানেল), রকিবুল ইসলাম রকি (প্রতিদিনের কাগজ) প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হচ্ছে। গত ৭ আগষ্ট বৃহস্পতিবার এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে। অপরদিকে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে নগরীর সাহাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। মারধরের এক পর্যায়ে ইট দিয়ে আঘাতও করা হয় তাকে। পাশেই পুলিশ সদস্যদের দেখা গেলেও তাৎক্ষণিকভাবে তারা এগিয়ে আসেনি। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, আবার গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও আতৎক বিরাজ করছে। বক্তারা মৌলভীবাজার শমসেরনগর রোড়ে বিশিষ্ট ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদ জানান এবং আসামীকে দ্রুত গ্রেফতার করার দাবী জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.