
স্টাফ রিপোর্টার : র্যাব-৯ মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগষ্ট বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টা ১৫মিনিটের সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন মুন্সীবাজার ইউপি, চানবাগ এলাকা অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামী হলো আক্কাছ আলী (৬০), পিতা আপ্তাব আলী, সাং-কালেঙ্গা, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.