
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে আনন্দ উচ্ছাসে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যদিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে বিশাল এ শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার থেকে বেল হয়ে চৌমুহনা হয়ে এম সাইফুর সড়কের পশ্চিমবাজার গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, বকসি মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফয়সল আহমদ, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সদস্য এডভোকেট সুনীল কুমার দাশ, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, মুহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, মাহবুব ইজদানী ইমরান, মনোয়ার আহমদ রহমান, শ্যামলী সূত্র ধর, জেলা বিএনপির সদস্য ও বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো: মুছা মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদসহ বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেল তিনটা থেকে মৌলভীবাজার গভর্মেন্ট স্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা সদরের ও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি মহিলা দল, যুবদল, কৃষকদল, মৎস্য জীবী দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহকারে জড়ো হন। বিশেষ করে মৌলভীবাজার পৌর বিএনপি ও জেলা মহিলা দলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে দলীয় সঙ্গীতের মাধ্যমে বড় ধরনের শোডাউন দেয়। মহিলা দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও এম সাইফুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন সাজিয়ে সকলের নজর কাড়ে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.