
স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১ লাখ শলাকা বিড়ি জব্দ করেছে পুলিশ। অভিযানে তুহিন আহমদ (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ৩ সেপ্টেম্বর ভোরে এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর, এএসআই মিরাজুলসহ একটি টিম কুলাউড়া থানাধীন শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে তুহিন আহমদের হেফাজত থেকে ভারতীয় উৎপাদিত শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ১ লক্ষ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা। গ্রেফতারকৃত তুহিন আহমদ মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এই বিড়ি আমদানি করা হয়েছিল। এই ঘটনায় কুলাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.