
শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক থেকে : নিউইয়র্কের ব্রঙ্কসে কুলাউড়া উপজেলার বরমচাল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
১ সেপ্টেম্বর সোমবার, নিউইয়র্ক ব্রঙ্কসের মোসুলো পার্কে বরমচাল এসোসিয়েশন অব ইউএসএ এর উদ্যোগে বার্ষিক বনভোজন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বরমচাল এসোসিয়েশনের কর্মকর্তা ও উপদেষ্টাদের সাথে নিয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমদ সেহাগ। খেলাধূলা, খাওয়া দাওয়া ও আনন্দ আড্ডা শেষে রাফেল ড্র ও খেলাধূলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভানেত্রী রেবেকা সুলতানা নিতা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজমল হোসেন খান খয়রু ও মো: খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীন রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমদ টুটুল, বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কস নিউইয়র্কের সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশনের সহসভাপতি শামীম আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি লুকমান হুসেন লুকু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী, গ্রেটার সিরাজগন্জ সোসাইটির সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম,কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াছ খসরু, বাংলাদেশ সোসাইটি ইনক’র সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কস নিউইয়র্কের সাবেক উপদেষ্টা এম এ মোহিত, কুলাউড়া এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক জামাল উদ্দিন আহমদ লিটন, কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়ছর রশিদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেনু, ভাটেরা এসোসিয়েশনের উপদেষ্টা মৌলানা সাইফুল আলম সিদ্দিকী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম লিটু। কুলাউড়া এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহাত চৌধুরী, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুল হক স্বপন, কার্যনির্বাহী সদস্য মো: অলিউর রহমান ও কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান খান মিত্তিক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিদ চৌধুরী, অধ্যাপক আব্দুল বাছিত, ময়নুল হক তারেক, ইফজাল চৌধুরী, জগলুল চৌধুরী, আজাদ আলী শিপু, সুয়েব আহমদ চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, দিপংকর দেব সুমন প্রমুখ।
পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরমচাল এসোসিয়েশনের কর্মকর্তা লুৎফুর রহমান ওয়াসিম, আকমল হোসেন রুমন, আশরাফ খান সুমন, রুহিন মিয়া, ইপা চৌধুরী, জাহানারা আহমদ লক্ষি, আয়েশা চৌধুরী, আবুল হাসান আবির, আলমগীর হোসেন, জাবের আহমেদ, ঝুমন হাসান, রুবেল মিয়া, তানুন খান ও সুজয় ধর।বনভোজনে যোগদানকারী সবাইকে বরমচাল এসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.