
স্টাফ রিপোর্টার : দুর্গাপূজা উপলক্ষে ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুরে ইউনিয়ন হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান ও হিরণ কুমার বিশ্বাস ।
বক্তব্য রাখেন, ছালিকুল আলম টুকু, মহিতুর রহমান হেলাল ইউনিয়ন জামায়াতের আমির, মুহিতুর রহমান, ইউনিয়ন জামাতের সেক্রেটারী বেলাল আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপু আলম, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই দেব, লক্ষীকান্ত দেব, ইউপি সদস্য সাহেদ আহমদ, মুজিবুর রহমান প্রমুখ।
সবার দূর্গা পূজার ব্যাপারে আলোচনা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজনীতিবিদরা সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে এডিশনাল এসপি ও ওসি আশ্বস্ত করেন। এবং সিসি ক্যামেরা লাগানোর জন্য অনুরোধ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.