
আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ বুধবার ১০ সেপ্টেম্বর ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে জি.আর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- সুফিনগর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে মাহিন আহমদ (১৯) ও হাবিব আলীর ছেলে জামাল উদ্দিন (৩২) এবং পশ্চিম মাইজগ্রামের হবিবুর রহমান ওরফে বাহাদুর আলীর ছেলে আব্দুর রব মখন (২৫) ও আলম হোসেন (৪০)।
ওসি মো: মাহবুবুর রহমান মোল্লা জানান, বুধবার বিকেলে গ্রেফতারকৃত ৪ আসামিকে আদালতে সোপর্দ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.