
স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যের খ্যাতিমান কমিউনিটি নেতা, বর্ষিয়ান সাংবাদিক, লেখক, এসপায়ার পার্টি ইউ.কে-এর চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার জেলা সদর থেকে নিয়মিত প্রকাশিত পাতাকুঁড়ির দেশ পত্রিকার অয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা, মিডিয়া ব্যক্তিত্ব ও বর্ষিয়ান সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।
পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক, দৈনিক জনকন্ঠ ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জেলা প্রতিনিধি, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও সুজন সভাপতি ডা: ছাদিক আহমদ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আজাদুর রহমান আজাদ।
পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক ইনকিলাব এর জেলা সংবাদদাতা এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম। জ্যষ্ঠে
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক রুপালী বাংলাদেশের জ্যেষ্ঠ রিপোর্টার মো: শাহজাহান মিয়া, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার টুয়েনটিফোর ডটকম সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, এশিয়াবাণীর প্রতিনিধি ময়নুল ইসলাম চৌধুরী সহ অন্যন্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.