
স্টাফ রিপোর্টার : দাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।
১২ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্দোগ্যে শহরের পশ্চিম বাজার জামে মসজিদ এর সম্মুখে কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে সদস্য সংগ্রহ কর্মসূচি আয়োজন করা হয়।
পৌর সভাপতি মাওঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা লুৎফর রহমান কামালীর পরিচালনায় অনুষ্ঠিত সদস্য সংগ্রহ কর্মসূচিতে উপস্তিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন প্রমুখ। এসময় বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগাদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.