
স্টাফ রিপোর্টার : দাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদরের আমতৈল ইউনিয়নে সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়ন শাখার উদ্দোগ্যে সদস্য সংগ্রহ কর্মসূচি আয়োজন করা হয়।
মাওঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও মাওঃ আব্দুল বাছিত এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওঃ ইসমাইল আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ শেখ সাদী, সদর উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওঃ মহসিন আজাদ, উপস্হিত ছিলেন ইউনিয়ন দায়িত্ব শীল মাওঃ কুরবান আলী মো: রাজু মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.