
আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক মামলার সাজা পরোয়ানাভুক্ত ও আওয়ামী লীগ নেতাসহ ৯ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত উপজেলার জফরপুর গ্রামের মস্তফা উদ্দিন, জাবেদ হোসেন, জাহেদ হোসেন, ছাব্বির হোসেন, নাপিতখাই গ্রামের রুনি বেগম, রোসনা বেগম, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহদিকোনা গ্রামের আব্দুল লতিফ লতু মিয়া, গাজীটেকা গ্রামের সোহাগ মিয়া, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা শ্রীধরপুর গ্রামের মো. সুমন আহমদ।
ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামিদের সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.