
স্টাফ রিপোর্টার : চারণের গানের মিছিলে মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষা দিবসের শহীদদের স্মরণ করা হয়।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষা দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার সরকারি কলেজ শাখার অধিকার আদায়ে ‘গানের মিছিল’ করে শিক্ষা দিবসের শহীদদের স্মরণ করা হয়।
দূপুর সাড়ে ১২টায় কলেজ শাখার আহ্বায়ক হিরণ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য রাজিব সূত্রধরের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কলেজ শাখার সদস্য সচিব অম্লান কান্তি ধর অর্ণব, সদস্য লাদেন আহমেদ প্রমুখ। কলেজ ক্যাম্পাস থেকে মুক্তির মন্দির সোপান তলে গান গেয়ে কলেজ শহীদ মিনারে শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
সবার জন্য শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, শিক্ষক-ক্লাসরুম সংকট নিরসন করা, এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপন করা' সহ বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে গানের মিছিল করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার সরকারি কলেজের সদস্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.