
আব্দুর রব : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরীর বাবা বড়লেখা উপজেলার কাঠালতলী রোকনপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী (৭৮) বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় সিলেট ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি---রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় কাঁঠালতলী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের জানাজায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ি, সমাজসেবক, উলামায়ে ক্বেরামসহ স্থানীয় বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
এদিকে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও জানাজায় অংশগ্রহণ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.