
আব্দুর রব : মৌলভীবাজার পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে অধীক সাহসিকতার সাথে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর। হিন্দু ভাইয়েরা যাতে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে না হয় সেব্যাপারে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার ব্যাপারে কখনও ছাড় দেওয়া হবে না। সবাই তৎপর থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ক্ষতি করতে পারবে না।
শনিবার ২০ সেপ্টেম্বর বিকেলে বড়লেখা উপজেলার ১৩২টি সার্বজনীন দূর্গাপুজা মন্ডপ কমিটি, উপজেলা পুজা উদযাপন পরিষদ ও পুজ উদযাপন ঐক্যফ্রন্ট, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত শরাদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বড়লেখা থানা পুলিশ প্রশাসন বড়লেখা জেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করেছে।
থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু, জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বড়লেখা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হায়দারুল ইসলাম আকবরী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, এনসিপির জেলা আহ্বায়ক তামিম আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার পাল, পুজা উদযাপন ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক তাহের মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি সার্বজনীন দূর্গাপুজা মন্ডব কমিটির সভাপতিবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.