
স্টাফ রিপোর্টার : কমলগঞ্জের শমশেরনগর ফাঁড়ি পুলিশের অভিযানে ফেন্সিডিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে শমসেরনগর ফঁড়ি পুলিশের এএসআই (নিঃ) প্রানেশ রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শমসেরনগর বাজার এলাকা থেকে মাদক কারবারি সিরাজ মোল্লাহ (৩৬) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সিরাজ মোল্লাহ গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এসময় পুলিশ সিরাজ মোল্লার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পুলিশ জানায়, আসামিকে জিজ্ঞাসাদে সে জানায়, বোতলগুলো কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করা হয়েছিল।
এ ঘটনায় আটককৃত আসামি ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.