
আব্দুর রব : জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি প্রতিবাদী কন্ঠস্বর নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মীদের উপর কতিপয় পুলিশ ও সেনা সদস্য কর্তৃক হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবিতে সভা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বড়লেখা উপজেলা গণঅধিকার পরিষদ।
২১ সেপ্টেম্বর রোববার বিকেলে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার। ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম ও তরুণ সমাজসেবক সাইফুর রহমান রেজার সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক প্রচার সম্পাদক হাফিজ সুমন আহমদ।
গভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক ফয়সাল আলম স্বপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুব জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা আবিদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ জামিল, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি আব্দুর রউফ, তরুণ সমাজসেবক তোফায়েল আহমদ তোহেল, মিলন উদ্দিন, তুহিন আহমদ, আব্দুস সামাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুন নুর তালুকদার বলেন, ফ্যসিবাদী আমলে বার বার নির্যাতন ও নিপীড়নের শিকার প্রতিবাদীদের কন্ঠস্বর ভিপি নুরুল হক নুরের উপর ২৯ আগষ্ট যৌথবাহিনীর কতিপয় সদস্যদের হামলা প্রমাণ করে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার দেশ পরিচালনায় ও রাষ্ট্রীয় বাহিনী নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া কতিপয় দোসর ও ভারতীয় এজেন্টরা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ও নতুন বাংলাদেশ বিনির্মানে বিপ্লবীদের অগ্রযাত্রা থামিয়ে দিতে বর্বরোচিত ও নৃশংস হামলা চালিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.