
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েেেছ। সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার কনকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ভোটার হিসেবে ভোট প্রদান করেন মৌলভীবাজার পৌরসভার এক কাউন্সিলর।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন,সাধারন সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২২ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে ২১ পদে মোট ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন।
১৫টি ওয়ার্ডের ১৫টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করছেন এবং দূপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.